প্রধান সূচি

দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার শহজ শর্তে ক্ষুদ্র ঋন ব্যবস্থা চালু করেছেন … গিয়াস উদ্দিন আহমেদ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর (বিআরডিবি) মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পিরোজপুরে পল্লী উন্নয়ন বোর্ড এবং ইউসিসিএ লিমিেিটডের সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় পিরোজপুর সার্কিট হাউজে এ মতবিনিময় করেন। এ সময় বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক মো. সরোয়ারুল আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক ও সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বিআরডিবি’র সদর উপজেলা আরডিও মো. ফিরোজসহ বিভিন্ন উপজেলার ইউসিসিএ লিমিটেডের সভাপতি, বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিআরডিবি মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার শহজ শর্তে ক্ষুদ্র ঋন ব্যবস্থা চালু করেছেন। কিছু কিছু এনজিওদের ক্ষূদ্র ঋনের বেড়াজালে পড়ে বহু দরিদ্র জনগোষ্ঠী সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সভার বিআরডিবি মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদকে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial