প্রধান সূচি

মঠবাড়িয়ায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

জেলার মঠবাড়িয়ায় কলেজ পড়–য়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল আল মুবিন নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মুবিন উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে। সে খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাফা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বখাটে কিশোর মুবিন দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে বখাটে মুবিন ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় কয়েকবার ধর্ষণ করে। এসময় তার বন্ধুদের সহযোগিতায় গোপনে ওই ধর্ষণের ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার কাছে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মুবিনসহ তার সহযোগী আরও ছয় জনকে আসামী করে নারী-শিশু নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার সকালে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মুবিনকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial