প্রধান সূচি

Friday, September 13th, 2019

 

বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবিতে পিরোজপুরের ৭ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারের ৭ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  নিখোঁজ জেলেরা সকলেই পিরোজপুর জেলার বাসিন্দা। জেলার পাড়েরহাট বন্দরের ডুবে যাওয়া ট্রলার এফবি আল-ছাত্তারের মালিক পাড়েরহাট মৎস্য বন্দরের ইকবাল মিয়া জানান, তার ট্রলারটি গত ১০ সেপ্টেম্বর সাগরে যায়। বুধবার বিকেল থেকে আবহাওয়া খারাপ হতে থাকে। ট্রলারটি গভীর সাগর থেকে ফেরার সময় বৃহস্পতিবার দুপুরে ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলে ঢেউয়ের আঘাতে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ১২ জনকে এফবি অনিমাবিস্তারিত পড়ুন


দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার শহজ শর্তে ক্ষুদ্র ঋন ব্যবস্থা চালু করেছেন … গিয়াস উদ্দিন আহমেদ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর (বিআরডিবি) মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পিরোজপুরে পল্লী উন্নয়ন বোর্ড এবং ইউসিসিএ লিমিেিটডের সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেল ৪টায় পিরোজপুর সার্কিট হাউজে এ মতবিনিময় করেন। এ সময় বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক মো. সরোয়ারুল আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক ও সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বিআরডিবি’র সদর উপজেলা আরডিও মো. ফিরোজসহ বিভিন্ন উপজেলার ইউসিসিএ লিমিটেডের সভাপতি, বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিআরডিবি মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার শহজ শর্তে ক্ষুদ্র ঋন ব্যবস্থা চালু করেছেন। কিছু কিছুবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

জেলার মঠবাড়িয়ায় কলেজ পড়–য়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল আল মুবিন নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মুবিন উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে। সে খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাফা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বখাটে কিশোর মুবিন দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে বখাটে মুবিন ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় কয়েকবার ধর্ষণ করে।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূ আহত

জেলার স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠি গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পারভীন (৩৫) নামে এক গৃহবধূর শ্বাস নালীসহ শরীরের বিভিন্ন অংশ পুঁড়ে গেছে। শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, অলংকারকাঠি গ্রামের মো. মাসুমের স্ত্রী পারভীন বাড়ীর পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই খানে বিদ্যুতের খুঁটি কাত হয়ে মাটিতে ঝুলে থাকা তারে জড়িয়ে সে গুরুতর আহত হন। ডা. মেহেদী বলেন,বিস্তারিত পড়ুন


দূর্গা পুজা ভান্ডারিয়ায় উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদের সভা

জেলার ভান্ডারিয়ায় শুক্রবার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূগা পূজা উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, জগদীস চন্দ্র রায়, দিলীপ কুমার হালদার, অবনি ভুষন হাওলাদার, বিধান চন্দ্র চক্রবর্তী, রমনিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ১৫টি কবরের ওপর ঘর নির্মান! এলাকাবাসীর মধ্যে উত্তেজনা

জেলার ভান্ডারিয়া পৌর শহরের একটি পারিবারিক কবরস্থান দখল করে ১৫টি কবরের ওপর ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে মামুন হমাওলাদার, মাছ ব্যবসায়ী মঞ্জু মোল্লা শহরের ৭নং ওয়ার্ড এর কারিকর পাড়ার ইদ্রিস বেপারীদের পারিবারিক কবরস্থান দখল করে ১৫টি কবরের ওপর বসতঘর নির্মান করছেন। স্থানীয় হেলাল ও ইদ্রিস বেপারী বলেন, যে জমির উপর বসতঘর নির্মান হচ্ছে সেখানে গ্রামবাসীর কবর রয়েছে। তারা হলেন, মরহুম এলেম উদ্দিন বেপারী, মমিন উদ্দিন বেপারী, মজিবুর রহমানের সন্তান, রমজান আলী, আফসারবিস্তারিত পড়ুন


গোপনে স্কুল ম্যানেজিং কমিটি গঠন ॥ বাতিলের দাবীতে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ

জেলার ভান্ডারিয়া উপজেলার ২নং নদমুলা ইইনয়নের চিংগুরিয়া এন.আই.এইচ. মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বর্তমান সভাপতি তাদের আত্মীয় অভিভাবকদের মধ্যে থেকে ৪জন পুরুষ ও ১জন মহিলা অভিভাবক এর সদস্য পদে মনোনয়ন ফরম পূরণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। প্রিজাইডিং অফিসার অন্য কোন প্রার্থী না থাকায় ফরম পূরণকারীদের নির্বাচিত ঘোষণা করেন। পরে সভাপতি ঐ ৫জন সদস্য ও তার মনোনীত ৩জন শিক্ষক প্রতিনিধি এবং প্রধান শিক্ষকসহ মোট ৯জনকে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিকে, এ কমিটিকে অবৈধ দাবী করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষ বাহাদুর গ্রুপের হামলা ॥ আহত-১

জেলার ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের বড় কানুয়া গ্রামের জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষ বাহাদুর গ্রুপের হামলায় একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হোচেন আলী হাওলাদারের ছেলে রহমান (৬৫) এর সাথে  প্রতিপক্ষ ওহাব সরদারের ছেলে বাহাদুর সরদার গ্রুপের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় গত ১১ সেপ্টেম্বর বাহাদুর গ্রুপ জামিনে মুক্তি পেয়ে নাছির হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, দেলোয়ার সরদারসহ কয়েকজন লোক সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে আব্দুর রহমান তার নিজ জমিতে বীজ রোপন করা অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে তার বাড়ীর রাস্তার সামনে নিয়ে রামদাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial