প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ সম্পাদকের বাসায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দৈনিক সমকাল ও চ্যানেল আই এর পিরোজপুর জেলা প্রতিনিধি, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার পিরোজপুরস্থ বাসায় গিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সস্পাদক শ. ম. রেজাউল করিম। আজ শুক্রবার বিকেলে তিনি বাচ্চুকে দেখতে তার বাসায় যান। মন্ত্রী অসুস্থ বাচ্চু’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।

এসময় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুরে পাবলিক প্রসিকিউটার এডভোকেট খান মো. আলাউদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান নান্নু চৌধুরী, পিরোজপুর সদর থানার ওসি এস. এম. জিয়াউল হক, নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া, সাবেক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন পিরু, পিরোজপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial