প্রধান সূচি

Friday, September 6th, 2019

 

দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে … গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আজরাইল কিন্তু ঘুষ খায় না, তাই ঘুষ দিয়ে আমরা আমাদের মৃত্যু ঠেকাতে পারবো না। আমাদের সকলের মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। এ কারণে অনিয়ম-দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে লাভ কি? তাই আসুন আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছি তারা সকল অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হয়ে কাজ করি। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্ত্বরে নাজিরপুর এলজিইডি’র আয়োজনে উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরোবিস্তারিত পড়ুন


পিরোজপুর কন্ঠ সম্পাদকের বাসায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দৈনিক সমকাল ও চ্যানেল আই এর পিরোজপুর জেলা প্রতিনিধি, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার পিরোজপুরস্থ বাসায় গিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সস্পাদক শ. ম. রেজাউল করিম। আজ শুক্রবার বিকেলে তিনি বাচ্চুকে দেখতে তার বাসায় যান। মন্ত্রী অসুস্থ বাচ্চু’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন। এসময় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুরে পাবলিক প্রসিকিউটার এডভোকেট খান মো. আলাউদ্দিন,বিস্তারিত পড়ুন


কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর ইন্তেকাল

বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজেউন)। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার গজালিয়া এলাকার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে গজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারের জানাযা সম্পন্ন হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সামচুল হক, শেখ আনোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা

পিরোজপুর জেলা মহিলা আওয়মী লীগের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পিরোজপুর এপেক্স ক্লাব মিলনায়তনে এ ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লায়লা পারভীন। তিনি তার বক্তব্যে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা মহিলা আওয়ামী লীগ আগের মত এখনও একত্রিত আছি। তাই আজ পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ একতাবদ্ধ ও সুসংঘটিত। আমাদের একতাবদ্ধ থাকার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তার আগামী দিনের সকল ভিশন বাস্তবায়নে মহিলাবিস্তারিত পড়ুন


সুন্দরবন সন্নিহিত জেলায় ৬টি বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে

সুন্দরবন সন্নিহিত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় ৬টি বিশেষ পর্যটনকেন্দ্র গড়ে তুলবে পর্যটন মন্ত্রণালয় । এসব পর্যটন কেন্দ্রের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহনের কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক একথা বলেন । বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে “বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক” অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন।


কচুয়ায় শিশু সুরক্ষায় মতবিনিময় সভা

কচুয়ায় সাংবাদিকদের সাথে শিশু ফোরামের সদস্যদের শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া প্রেসক্লাবের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি জ্যোতি মৃধা প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial