প্রধান সূচি

সুন্দরবন সন্নিহিত জেলায় ৬টি বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে

সুন্দরবন সন্নিহিত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় ৬টি বিশেষ পর্যটনকেন্দ্র গড়ে তুলবে পর্যটন মন্ত্রণালয় । এসব পর্যটন কেন্দ্রের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহনের কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক একথা বলেন ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে “বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক” অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial