কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর ইন্তেকাল
বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজেউন)। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার গজালিয়া এলাকার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে গজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারের জানাযা সম্পন্ন হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সামচুল হক, শেখ আনোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবাল, গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
