প্রধান সূচি

নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

সম্প্রতি সারা দেশে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলম, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুক্তাদির, সরকারি সোহাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শিকদার চাঁন, নারী নেত্রী মিশু রহমান প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সুপ্রর জেলা সম্পাদক মাইনুল আহসান মুন্না।

এসময় বক্তারা বলেন, পিরোজপুরের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানীর মত স্পর্শকাতর ঘটনা ঘটছে। সমাজের সকল বিবেকবান ব্যক্তিকে এই চলমান সহিংসতা ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন ও সমাজের নীতিনিধাররা এক সাথে কাজ করে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা আরো বৃদ্ধি করতে হবে। এছাড়া এ ঘটনার জন্য জড়িত সকলের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial