Tuesday, August 27th, 2019
বিধবা বৌদিকে ধর্ষণের দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের মঠববাড়িয়ায় বিধবা বৌদিকে ধর্ষণের দায়ে দেবর বাবুল হাওলাদার কালা (২৮)কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত বাবুল হাওলাদার মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের মৃত প্রমাংশু হালদারের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছেন। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার কবুতরখালী গ্রামের মৃত লক্ষন হাওলাদারের স্ত্রী সাগরিকা রাণী ৬ বছরের শিশু সন্তান নিয়ে শ্বশুরের ঘরে বসবাস করতেন। এসময় তার আপন ছোট দেবর বাবুল হালদার প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো। এতেবিস্তারিত পড়ুন
কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
জেলার কাউখালীর মধ্যবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউখালী মধ্য বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাইদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা জাতীয় পার্টির (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদসহ স্থানীয়বিস্তারিত পড়ুন
ভান্ডরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও একজনের কারাদন্ড
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমার আদালত পরিচালনা করে ড্রাগ আইনে ফ্রেন্ডস্ মেডিকেল হলের মো. রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসীর মো. সুমনকে তিন হাজার টাকা ও সহিদ ফার্মেসীর মো. সহিদকে এক হাজার টাকা জরিমানা করেছেন। মৎস্য সংরক্ষণ আইনে মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা, ইমরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, আ. লতিফকে তিন হাজার টাকা, মো. ওয়াজেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া মো. বাবুলকে পাঁচ হাজার জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে মো. মনির হোসেন কবিরাজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মনির কবিরাজ ভান্ডারিয়া উপজেলা সদরের দক্ষিণ ভান্ডারিয়া এলাকার মৃত শাহজাহান কবিরাজের ছেলে। পিরোজপুরের পাবলিক প্রসিকিউটার (পিপি) খান মো. আলাউদ্দিন জানান ২০১৮ সালের ৯ আগস্ট বিকেলে বরিশাল র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া বন্দরের ভুবনেশ্বর খালের ব্রিজের কাছের রাস্তার ওপর থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির কবিরাজকে আটক করে। পরে র্যাবের ডিএডি মামুন অর রশিদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের উদ্যোগে নদীতে মাছের পোনা মুক্তকরণ
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বেকুটিয়া ফেরীঘাট এলাকার কঁচা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কার্প জাতীয় মাছ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা মুক্ত করেন। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসানসহ জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।
নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
সম্প্রতি সারা দেশে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলম, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুক্তাদির, সরকারি সোহাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শিকদার চাঁন, নারী নেত্রী মিশু রহমান প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সুপ্রর জেলা সম্পাদক মাইনুল আহসানবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাহামুদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাহামুদা বেগম উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। নিহতের পরিবার সূত্র জানায়, মাহামুদা গত ৪ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের পক্ষ থেকে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম জানান, ওই এলাকায় আরো কয়েক জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
পাইকগাছায় চারার হাট জমে উঠেছে
পাইকগাছার গদাইপুর বাজারে ভোরবেলার চারার হাট জমে উঠেছে। বর্ষাকাল বৃক্ষরোপনের উপযুক্ত সময়। হটে প্রচুর পরিমাণে চারা বিক্রি হচ্ছে। ভোরের হাট সকাল ১০টার মধ্যেই শেষ হয়। তবে স্থানীয় ক্রেতাদের জন্য বিকাল বেলাও আংশিক এলাকায় চারার হাট বসে। এ হাটে ফলদ, বনজ, ঔষধী, ফুলসহ নানা প্রজাতির বৃক্ষের চারা পাইকারী ও খুচরা বিক্রি হচ্ছে। পাইকগাছা, কয়রা, আশাশুনি, দাকোপসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা ভোরবেলার হাট থেকে পছন্দমত বিভিন্ন প্রজাতির চারা ক্রয় করছে। ভোরবেলার গদাইপুরে চারার হাটে দক্ষিণ অঞ্চলের মানুষের মধ্যে সাড়া ফেলেছে। পাইকগাছার গদাইপুর দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাজার। এবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু
বাগেরহাটে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাগেরহাট শহরের পুরতন বাজার এলাকার পলী ক্লিনিকে ওই ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়রা ক্লিনিকটি ঘিরে হইচই করে। তারা ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিচার দাবি করেন। নিহত শাহানাজ পারভিন (৩০) জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার রাজু পাইকের স্ত্রী। তারা দু’জনেই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার রাত ১১টা পর্যন্ত নিহতের মরদেহ ক্লিনিকেই ছিল। নিহতের বোন নারগীস আক্তার বলেন, ডেলিভারির জন্য সোমবার তার বোনকে ওই ক্লিনিকে ভর্তি করেন। এরপর দুপুর ৩ টার কিছু পরবিস্তারিত পড়ুন
(Untitled)
দাবানলে জ্বলতে থাকা পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনকে রক্ষায় পিরোজপুরে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আয়োজনে এ মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা সুপ্র সাধারণ সম্পাদক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
