পিরোজপুরে পুলিশের উদ্যোগে নদীতে মাছের পোনা মুক্তকরণ
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বেকুটিয়া ফেরীঘাট এলাকার কঁচা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কার্প জাতীয় মাছ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা মুক্ত করেন।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসানসহ জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড »
