নাজিরপুরে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাহামুদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাহামুদা বেগম উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
নিহতের পরিবার সূত্র জানায়, মাহামুদা গত ৪ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের পক্ষ থেকে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম জানান, ওই এলাকায় আরো কয়েক জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us:
« পাইকগাছায় চারার হাট জমে উঠেছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানী বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন »
