প্রধান সূচি

পিরোজপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর শহরের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখ নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। জামাল শেখ মুক্তারকাঠী গ্রামের মো. আফজাল শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ জামাল সেখকে গ্রেফতার করা হয়। তার নামে পিরোজপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial