Wednesday, August 21st, 2019
কাউখালীতে আমড়ার বাম্পার ফলন ॥ তবে হাসি নেই চাষীদের মুখে
পুষ্টিকর ফল আমড়ার চাহিদা দিন দিন বাড়ছে। মৌসুমে বাজার ছাড়াও পথে পথে প্রচুর বিক্রি হয় এই আমড়া। এটি একটি অর্থকরী ফল হিসেবেও নিজের জায়গা করে নিয়েছে। ফলে বেড়ে গেছে আমড়ার চাষ ও উৎপাদন। পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় চলতি মৌসুমে গত দু’বছরের তুলনায় আমড়ার ফলন ভাল হয়েছে। তবে এ ভাল ফলন হলেও আমড়া চাষীদের মুখে সেভাবে হাসির রেখাটি বিস্তৃত হয়নি। কৃষি অধিদপ্তরও বলছে, এবার কাউখালীতে আমড়ার বাম্পার ফলন হয়েছে। ভিটামিন-সি সমৃদ্ধ ফল আমড়ার ইংরেজী নাম গোল্ডেন অ্যাপেল। বিভিন্ন লঞ্চঘাট, ফেরিঘাট, বাসে আর রাজধানীর ব্যস্ততম সড়কের সর্বত্রই প্রতিনিয়ত হকারদের ডাক শোনা যায়বিস্তারিত পড়ুন
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন গণপূর্ত মন্ত্রী
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছেছেন। পবিত্র হজ পালনকালে মন্ত্রী দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন মর্মে জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০১৯ তারিখে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে ৮ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের পূর্ব সিকদার মল্লিক দারুল কুরআন নূরানী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে। ওই মাদ্রাসার শিক্ষক শামসুল হক টুকু মৃধা (৬০) উক্ত শিশুকে যৌন নিপীড়ন করেন বলে জানা গেছে। শিশুটি ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক টুকু মৃধা পলাতক রয়েছেন। যৌন নিপীড়নের শিকার শিশুটি জানায়, মাদ্রাসার বাংলা ক্লাশ শেষে খাতা দেখাতে গেলে ক্লাশের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষক টুকু মৃধা তার (শিশুটির) জামা ও পাজামার মধ্যে হাত ঢুকিয়ে বুকে এবং লজ্জাবিস্তারিত পড়ুন
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং সকল আসামীদের দ্রুত বিচারের দাবীতে পিরোজপু জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম হালাদার রায়হান, স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলামসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক (অ.দা) শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে ভান্ডারিয়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় স্থানীয় রুচি আইসক্রিমকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে শুভেচ্ছা বেকারীকে ৬ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন পাউরুটি ও তরল দুধ সংরক্ষণের দায়ে কাজী স্টোরের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় এসব জরিমানাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর শহরের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখ নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। জামাল শেখ মুক্তারকাঠী গ্রামের মো. আফজাল শেখের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ জামাল সেখকে গ্রেফতার করা হয়। তার নামে পিরোজপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কঁচা নদীতে কার্গোর ধাক্কায় জেলে নিহত
পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে জোলাগাতী এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে হানিফ গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ইয়াসিন (১৪) নামে আরো এক জেলে। নিহত জেলে হানিফ গাজী কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের বাসিন্দা মৃত মফেজ গাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে পাশে কঁচা নদীতে জেলেরা মাছ ধরতেছিল। এ সময় মোংলাগামী একটি কার্গো জাহাজ ওই জেলের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে ঘটনাস্থলেই জেলে হানিফ জাহাজের ধাক্কায় মারাবিস্তারিত পড়ুন
সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার
সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বন রক্ষীরা। উদ্ধার হওয়া মৃতদেহটি বাঘিনির এবং সাত ফুট লম্বা। বাঘের মৃতদেহটি বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। বাঘটির মৃতদেহের ময়না তদন্তের জন্য কাজ শুরু করেছে প্রাণি সম্পদ বিভাগ। এর আগে মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃতদেহটি উদ্ধার হলেও বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ছাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরাবিস্তারিত পড়ুন
