ভান্ডারিয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক (অ.দা) শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে ভান্ডারিয়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় স্থানীয় রুচি আইসক্রিমকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে শুভেচ্ছা বেকারীকে ৬ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন পাউরুটি ও তরল দুধ সংরক্ষণের দায়ে কাজী স্টোরের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় এসব জরিমানা আরোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Please follow and like us:
« পিরোজপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন »
