প্রধান সূচি

কঁচা নদীতে কার্গোর ধাক্কায় জেলে নিহত

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে জোলাগাতী এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে হানিফ গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ইয়াসিন (১৪) নামে আরো এক জেলে। নিহত জেলে হানিফ গাজী কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের বাসিন্দা মৃত মফেজ গাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে পাশে কঁচা নদীতে জেলেরা মাছ ধরতেছিল। এ সময় মোংলাগামী একটি কার্গো জাহাজ ওই জেলের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে ঘটনাস্থলেই জেলে হানিফ জাহাজের ধাক্কায় মারা যায়। এ সময় আশপাশের জেলেরা হানিফকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় জোলাগাতি গ্রামের মনির হাওলাদারের ছেলে ইয়াসিন (১৪) আহত হয়েছেন। কাউখালী থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial