প্রধান সূচি

সুন্দরবনের বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল

পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারী ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। চোরাশিকারীদের তৎপরতা ও কাঠ পাচারকারীদের ঠেকাতে বনবিভাগ এ পদক্ষেপ নিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, ঈদকে সামনে নিয়ে গোটা সুন্দরবনে রেড এলার্ট জারী করা হয়েছে। এ সময় বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবেনা। তিনি বলেন, ঈদের সময় এক শ্রেণীর লোক সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে বন্যপ্রাণী হত্যা ও গাছ কাটার অপচেষ্টা চালায়। এদের রুখতে বনবিভাগ সুন্দরবনে তাদের নজরদারী ও টহল জোরদার করেছে। এ সময় বনবিভাগের পাশাপশি সিপিজি, সিএমসি এবং ষ্মার্ট পেট্রোল টীম তাদের কার্যক্রম আরো জোরদার করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial