Friday, August 9th, 2019
ভান্ডারিয়ায় ১৫ আগষ্ট পালনে জেপি’র প্রস্তুুতি সভা
জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার রাতে জাতীয়পার্টি (জেপি)’র উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো. শফিকুল ইসলাম খোকন সিকদার, মো. দুলাল সরদার, জামাল উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, মো. আমির মল্লিক,বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন
শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভান্ডারিয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান নিপু’র সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সজলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ মান্নান উজ্জ্বল হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুরবিস্তারিত পড়ুন
সুন্দরবনের বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল
পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারী ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। চোরাশিকারীদের তৎপরতা ও কাঠ পাচারকারীদের ঠেকাতে বনবিভাগ এ পদক্ষেপ নিয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, ঈদকে সামনে নিয়ে গোটা সুন্দরবনে রেড এলার্ট জারী করা হয়েছে। এ সময় বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবেনা। তিনি বলেন, ঈদের সময় এক শ্রেণীর লোক সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে বন্যপ্রাণী হত্যা ও গাছ কাটার অপচেষ্টা চালায়। এদের রুখতে বনবিভাগ সুন্দরবনে তাদের নজরদারী ও টহল জোরদার করেছে। এ সময় বনবিভাগের পাশাপশি সিপিজি, সিএমসি এবংবিস্তারিত পড়ুন
