প্রধান সূচি

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন

শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভান্ডারিয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান নিপু’র সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সজলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ মান্নান উজ্জ্বল হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ফারুক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, পৌর যুবলীগের আহবায়ক মো. সাইদুর রহমান অর্পন জোমাদ্দার, যুগ্ম আহবায়ক শেখ মো. এমরান, যুগ্ম আহবায়ক মো. সামসুদ্দিন খান শিপলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিসান, যুগ্ম আহবায়ক মো. বেল¬াল খান তুহিন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুদেব দাস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial