পাপাচার, নৈতিকতা বিরোধী, মূল্যবোধহীনতা থেকে দূরে থাকুন … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু গন্তব্য সবার এক। আর তা হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভ। জীবনকে মানবতার দৃষ্টিতে দেখুন তাহলে দেখবেন কোন বিরোধ-বিভেদ থাকবে না।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের রায়েরকাঠিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।,
মন্ত্রী বলেন, নৈকট্য লাভের জন্য সৃষ্টিকর্তার কাছের যাবার জন্য যে পথ সেই পথকে ভুল করোনা। পাপাচার, নৈতিকতা বিরোধী, মূল্যবোধহীনতা থেকে দূরে থাকুন। মানুষের ক্ষতি করবেন না। 
গৌর কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, প্রকৌশলী বিশ^নাথ বনিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গৌতম নারায়ন রায় চৌধুরী। 
পরে রায়েরকাঠি রাধাগোবিন্দ মন্দির থেকে ইস্কনের উদ্যোগে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মদনমোহন জিউর মন্দিরে শেষ হয়। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
