প্রধান সূচি

পিরোজপুরে দুই সন্তানকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সাজাপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজীজ হাওলাদের ছেলে।
বুধবার বিকেলে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী জাকির এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন জাকির। ২০১২ সালের ৯ অক্টোবর দুপুরে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী লিপি বেগম (৩০), দুই ছেলে সোহাগ (১৪) ও ইমরান (৮) এবং মেয়ে সুলতানাকে (৬) ধারালো অ¯্র দিয়ে কোপাতে থাকে জাকির। এ সময় তাদের ডাক চিৎকার শুনে তার বড় ভাই আবুল হোসেন হাওলাদার তাদের রক্ষা করার জন্য এগিয়ে গেলে, জাকির তাকেও কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোন ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন জাকিরের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় জাকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial