Wednesday, July 3rd, 2019
পিরোজপুরে দুই সন্তানকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজীজ হাওলাদের ছেলে। বুধবার বিকেলে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী জাকির এ সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন জাকির।বিস্তারিত পড়ুন
