কৃষকদের মাঝে আধুনিক ধান মাড়াই ও ধান কাটার মেশিন বিতরণ
পিরোজপুরে কৃষকদের মাঝে আধুনিক ধান মাড়াই ও ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে মহিলা এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহামুদ, উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০টি আধুনিক ধান মাড়াই ও ১টি ধান কাটার মেশিন বিতরণ করা হয়।
Please follow and like us:
« পাপাচার, নৈতিকতা বিরোধী, মূল্যবোধহীনতা থেকে দূরে থাকুন … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
