Friday, June 14th, 2019
কাউখালীতে পঞ্চ গীতিকবিকে স্মরণ করল স্বরবিতান সংগীত একাডেমি
গানে-নাচে-কথায় ও কবিতায় পঞ্চ গীতিকবিকে স্মরণ করল কাউখালী স্বরবিতান সংগীত একাডেমি। শুক্রবার বিকেলে কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চকবির গান, কবিতা ও নাচ নিয়ে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম এর রাগাশ্রয়ী গানগুলোই প্রাধান্য পেয়েছে এ আয়োজনে। পূরবী, ভূপালী, খাম্বাজ, মাঢ়, ইমন, শ্যামকল্যাণ, ছায়ানট, বেহাগ, মল্লার, দেশ, ঝিঁঝিট, তিলককামোদ, কাফি, দোলনচাঁপা, পরজ, বাগেশ্রী ইত্যাদি রাগের ছায়ায় মোট ৩০টি গান (সম্মেলক, দ্বৈত ও একক) কবিতা ও নাচ দিয়ে সাজানো হয়েছিল এই আসর। কাউখালীর মেয়ে এটিএন ষ্টার মৃদুলা সমাদ্দারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত-৬
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ (৪০) ও যুবলীগ কর্মী বেল্লাল হোসেন (৩৬) কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থক সোহেল (২২), সালাম মোল্লা (৩৬), কবির মেম্বর (৪৫) ও বেল্লাল (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মাহাবুর মাতুব্বর (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিরমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহাবুব উপজেলার হলতা গ্রামের মৃত মৌলবী ফকের মাতুব্বরের ছেলে। মঠবাড়িয়া থানার এস.আই শওকত হোসেন জানায়, অভিযুক্ত মাহাবুব উপজেলার হলতা এলাকার ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গত ৩ এপ্রিল ২০১৯ সকাল ১১ টার সময় কুমিরমাড়া বাজারে সুবাস ডাক্তারের ফার্মেসীতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ আটক-১
মঠবাড়িয়ায় শামিম হাওলাদার (২৫) নামে এক জনকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার আংঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত শামিম উপজেলার বড়হারজী গ্রামের ছগির হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এস আই শওকত হোসেন জানান, উপজেলার আংঙ্গুলকাটায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌরে পালানোর চেষ্ঠা করলে ধাওয়া করে শামিমকে আটক করা হয়। সে সময়বিস্তারিত পড়ুন
কৃষি শুমারি ২০১৯
মঠবাড়িয়ায় কৃষকদের মধ্যে ব্যপক আগ্রহ
কৃষি শুমারি ২০১৯ কে ঘিরে মঠবাড়িয়া উপজেলার কৃষকদের ব্যপক মধ্যে আগ্রহ দেখা গেছে। সারা দেশের ন্যায় গত ০৯ জুন রবিবার থেকে মঠবাড়িয়া উপজেলায়ও কৃষি শুমারি শুরু হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এ শুমারি চলবে। কৃষি খানার আকার, জমির মালিকানা, ভূমির ব্যবহার, আবদকৃত জমির আয়তন, গবাদপশু ও হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে শুমারিতে তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানাযায়, শুমারি সঠিকভাবে সম্পন্নের জন্য উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৫ জন জোনাল অফিসার, ৪১ জন সুপারভাইজার ও ২৭০ জন গণনাকারী নিয়োগ করা হয়েছে। সরেজমিনে উপজেলারবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দ্বিধা-বিভক্তি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। সভা, পথসভা, মিছিলসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। চতুর্থ তথা শেষ ধাপে আগামী ১৮ জুন মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি, জামায়াতের কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দলীয় প্রতীকের বাইরে গিয়েও নেতাকর্মীরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন, করছেন গণ সংযোগ। ফলে কর্মী ও সমর্থকদের মাঝে হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।বিস্তারিত পড়ুন
অ্যাডভোকেট এম. নুরুল হকের মৃত্যুতে আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হকের মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কাউখালীর বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এম. নুরুল হক চিরনিদ্রায় শায়িত
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম. নুরুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই নেতার মৃত্যুতে পিরোজপুর জেলায় আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে কলেজ পাড়াস্থ তার নিজ বাস ভবনে এই রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই নেতা স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ত্যাগী ও নির্লোভ রাজনীতিক হিসেবে পরিচিত অ্যাডভোকেট এম. নুরুল হকের মৃত্যুর খবর শুনে বাসায় ছুটে যান পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
কাউখালীর শিয়ালকাঠীতে যুবককে রড দিয়ে পিটিয়ে আহত
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা গ্রামে মো. আল-আমিন হাওলাদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ গ্রামের একটি খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত যুবকের আল-আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়’টার দিকে সাপলেজা গ্রামে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের ফুটবল মাঠের পাশে কামাল, শাহীন উজ্জ্বল, মিরাজ তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কামাল, শাহীন উজ্জ্বল, মিরাজসহ অজ্ঞাত ৭-৮ জন লোহার রড, জিআই পাইপ এবংবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ওজোপাডিকো’র সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
কর্মস্থলে পরিস্কার পরিছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষে বাগেরহাটে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে এ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী বাবু পলাশ কুমার ঘোষ। এসময় পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাদউর রহমান, আবুল কালাম আজাদ সরদারসহ ওজোপাডিকো’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত কর্মস্থলে পরিস্কার পরিছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষেবিস্তারিত পড়ুন
