Friday, June 14th, 2019
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ৪০ কেজি ওজনের খটক মাছ
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ৪০ কেজি ওজনের একটি খটক মাছ (কড ফিস) বিক্রি হয়েছে। দুই হাজার টাকা কেজি মূল্যে এ মাছটি বিক্রি করেছে মাছ ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর। শুক্রবার সকালে মোরেলগঞ্জ বাজারের আড়ত থেকে খুলনার মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছটিকে ক্রয় করে শাহ আলম মাতুব্বর। মোরেলগঞ্জের মৎস্য ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর বলেন, খুলনার মৎস্য ব্যবসায়ীরা আড়তে মাছটি নিয়ে আসেন। তাদের কাছ থেকে ২৮ হাজার টাকায় মাছটি ক্রয় করি। পরে কেটে ২ হাজার টাকা কেজি মূল্যে বিক্রি করেছি। মাছটির সাধারণত পাওয়া যায়না এবং ঔষধীগুন থাকায় এলাকার মানুষ বেশি দামে ক্রয় করেন। খুলনারবিস্তারিত পড়ুন
মোংলা ইপিজেডে বাড়ছে কর্মসংস্থান
ইপিজেডের উন্নয়নের সাথে সাথে বাড়ছে কর্মসংস্থান। বিগত ১০ বছরে এ ইপিজেডের অনেক উন্নয়ন হয়েছে। জানা গেছে, মোংলা ইপিজেডে গত ১০ বছরে ১৬ গুন রপ্তানী বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ বেড়েছে ১১ গুন। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। বিগত দশ বছরে আমুল পরিবর্তন হয়েছে মংলা ইপিজেডের। মোংলা ইপিজেড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়া অঞ্চল বেপজা’র মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে ১৯৯৮ সালে ২৮৯ একর জমির উপর মোংলা ইপিজেড গড়ে তোলা হয়। এরপর বিগত দশ বছরে এ ইপিজেড’র আমুল পরিবর্তন হয়েছে। ইপিজেড’র কারণেইবিস্তারিত পড়ুন
মোংলায় চেয়ারম্যানের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎতের ক্যাবল চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ
মোংলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের ক্যাবল চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি সরকারী এ সম্পদের চুরির ঘটনায় বিচার না করে উল্টো চোরকে এলাকা থেকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ চুরির ঘটনা সত্যতা স্বীকার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। মোংলা পল্লী বিদ্যুৎ অফিসের অফিসার ইনচার্জ সাধন বিশ^াস জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের মাজার সংলগ্ন দয়াল বাছাড়ের ছেলে সুকান্ত বাছাড় (১৮) বুধবার বিদ্যুৎতের পিলারে থাকা বিশাল আকৃতির চার পিচ ক্যাবল চুরিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মারা গেছে
ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা মারা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার মোটর সাইকেল চালিয়ে ঘোষেরহাট থেকে ইন্দুরকানী আসার পথে ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রলীগ সভাপতি গাবগাছিয়া গ্রামের আবু জাফর মুহাম্মদ সালেহ বিন হেলালীর ছেলে আব্দুল্লাহ আল সাকিব উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়কে এক পথচারীকে চাপা দিলে দু’জনেই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথচারী মনিরুল ইসলাম গাজী মারা যায়। ছাত্রলীগ নেতা সাকিবকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসারবিস্তারিত পড়ুন
সাজানো ও মিথ্যা মামলা দাবী করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
স্বরূপকাঠীতে যৌন হয়রানীর অভিযোগে ৪ যুবকদের মামলা
জেলার স্বরূপকাঠী উপজেলার বাড়রা গ্রামের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই গ্রামের ৪ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ছাত্রীটির পরিবার। তবে যৌন হয়রানির ঘটনাকে সাজানো এবং মিথ্যা মামলা দাবী করে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে এলাকার নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে মামলা দায়ের করা পরিবারকে মামলাবাজ পরিবার ও তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছির বের করেন। স্থানীয়দের অভিযোগ মামলা দায়ের করা পরিবারের মেয়েটির চাচা জাকির হোসেন বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজনকে ফাঁসানোর জন্য তার মেয়েকে লেলিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর দাবী এলাকার জাকির হোসেনবিস্তারিত পড়ুন
