প্রধান সূচি

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মারা গেছে

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা মারা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার মোটর সাইকেল চালিয়ে ঘোষেরহাট থেকে ইন্দুরকানী আসার পথে ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রলীগ সভাপতি গাবগাছিয়া গ্রামের আবু জাফর মুহাম্মদ সালেহ বিন হেলালীর ছেলে আব্দুল্লাহ আল সাকিব উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়কে এক পথচারীকে চাপা দিলে দু’জনেই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথচারী মনিরুল ইসলাম গাজী মারা যায়। ছাত্রলীগ নেতা সাকিবকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। পরে ঢাকা নেয়ার পথে ওইদিন রাত ১১ টার দিকে সে মারা যায়। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুমা তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial