মঠবাড়িয়ায় ইয়াবাসহ আটক-১
মঠবাড়িয়ায় শামিম হাওলাদার (২৫) নামে এক জনকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার আংঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত শামিম উপজেলার বড়হারজী গ্রামের ছগির হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই শওকত হোসেন জানান, উপজেলার আংঙ্গুলকাটায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌরে পালানোর চেষ্ঠা করলে ধাওয়া করে শামিমকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, আটকৃত শামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
