বাগেরহাটে ওজোপাডিকো’র সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
কর্মস্থলে পরিস্কার পরিছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষে বাগেরহাটে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে এ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী বাবু পলাশ কুমার ঘোষ। এসময় পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাদউর রহমান, আবুল কালাম আজাদ সরদারসহ ওজোপাডিকো’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত কর্মস্থলে পরিস্কার পরিছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করার লক্ষে কর্তৃপক্ষ যে সিন্ধান্ত নিয়েছেন তার জন্য সাধুবাদ জানাই। এরই মধ্যে দিয়ে প্রতিদিন দপ্তর পরিস্কার পরিছন্নতার পাশাপাশি দপ্তরের আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা আবর্জনা, টুকরা কাগজপত্র ইত্যাদি অপসারন করা হবে।
