প্রধান সূচি

কাউখালীর শিয়ালকাঠীতে যুবককে রড দিয়ে পিটিয়ে আহত

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা গ্রামে মো. আল-আমিন হাওলাদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ গ্রামের একটি খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত যুবকের আল-আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়’টার দিকে সাপলেজা গ্রামে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের ফুটবল মাঠের পাশে কামাল, শাহীন উজ্জ্বল, মিরাজ তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কামাল, শাহীন উজ্জ্বল, মিরাজসহ অজ্ঞাত ৭-৮ জন লোহার রড, জিআই পাইপ এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আল-আমিনের পথরোধ করে এবং কারণ জিজ্ঞাসা করলে তারা পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা আল-আমিনের কাছ থেকে সাড়ে পঁচিশ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

আহত আল-আমিন আরো জানায়, পরে হামলাকারিরা তার বাড়ির কাছে একটি বাগানে ফেলে রেখে যায়। সেখান থেকে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এসময় তিনি অভিযোগ করে বলেন, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী দেলোয়ার হোসেন সিকদারের সমার্থক হওয়ায় নির্বাচন চলাকালীন সময় থেকেই হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ফরিদ হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial