প্রধান সূচি

কাউখালীর বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এম. নুরুল হক চিরনিদ্রায় শায়িত

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম. নুরুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই নেতার মৃত্যুতে পিরোজপুর জেলায় আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে কলেজ পাড়াস্থ তার নিজ বাস ভবনে এই রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এই নেতা স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

ত্যাগী ও নির্লোভ রাজনীতিক হিসেবে পরিচিত অ্যাডভোকেট এম. নুরুল হকের মৃত্যুর খবর শুনে বাসায় ছুটে যান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এম. আউয়ালসহ বিভিন্ন দলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুর ২টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বিকেলে তাঁর নিজ গ্রাম আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) দিয়ে দাফন করা হয়েছে। রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং জেলা ও উপজেলা আওয়মী লীগের নেতৃবৃন্দ, পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial