প্রধান সূচি

স্বরূপকাঠীতে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ডিকে পলাশ (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার থানা ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ সুটিয়াকাঠি গ্রামের মৃত আবুল কালাম আকনের ছেলে।

স্বরূপকাঠী থানার এ.এস.আই মোজাম্মেল জানান, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার বিকেল থেকে থানা ব্রীজ এরাকায় অবস্থান নিয়েছিল। পলাশ ইয়াবা নিয়ে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকে ইয়াবাগুলো ব্রীজের উপর থেকে ফেলে দেয়। সাথে সাথে তার  ফেলে দেওয়া ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে পলাশের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial