প্রধান সূচি

পিরোজপুর কারাগারে আসামীর মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে থাকা আব্দুল জলিল হাওলাদার (৬১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দী মারা গেছে। সোমবার সকালে তিনি মারা যান। তার বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাড়ইখালী ইউনিয়নের বাড়ইখালী গ্রামে।

জলিল হাওলাদার পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে পিরোজপুর কারাগারে প্রেরণ করে।

জেল সুপার জানান, জলিল হাওলাদারের হার্টে সমস্যা ছিল। সোমবার সকাল ৯টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ননী গোপাল রায় তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial