প্রধান সূচি

Monday, June 10th, 2019

 

স্বরূপকাঠীতে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ডিকে পলাশ (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার থানা ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ সুটিয়াকাঠি গ্রামের মৃত আবুল কালাম আকনের ছেলে। স্বরূপকাঠী থানার এ.এস.আই মোজাম্মেল জানান, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার বিকেল থেকে থানা ব্রীজ এরাকায় অবস্থান নিয়েছিল। পলাশ ইয়াবা নিয়ে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকে ইয়াবাগুলো ব্রীজের উপর থেকে ফেলে দেয়। সাথে সাথে তার  ফেলে দেওয়া ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারেবিস্তারিত পড়ুন


পিরোজপুর কারাগারে আসামীর মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে থাকা আব্দুল জলিল হাওলাদার (৬১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দী মারা গেছে। সোমবার সকালে তিনি মারা যান। তার বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাড়ইখালী ইউনিয়নের বাড়ইখালী গ্রামে। জলিল হাওলাদার পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে পিরোজপুর কারাগারে প্রেরণ করে। জেল সুপার জানান, জলিল হাওলাদারের হার্টে সমস্যা ছিল। সোমবার সকাল ৯টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলেবিস্তারিত পড়ুন


অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা

ইন্দুরকানীতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইন্দুরকানীতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাড়েরহাট ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সড়কে ২ ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাববক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশত এলাকাবাসী অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, অধ্যক্ষ আশীষ চক্রবর্তী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সমাজসেবক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মো. মহসিন, কিসলু খলিফা, মনির কাজী, লিয়াকত শিকদার, যুবলীগ নেতা আব্দর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মো. শাহিন, নেওয়াজ খান, সিদ্ধার্থ শংকর, নিহত স্কুল ছাত্রের বাবাবিস্তারিত পড়ুন


চলাচলের পথের মুখে গর্ত

পাইকগাছায় যাতায়াত করতে পারছে না ৩টি পরিবার

পাইকগাছায় বাড়ী থেকে বের হওয়ার পথের মুখ জুড়ে বিশাল গর্ত খুড়ে রাখায় যাতায়াতের পথ না থাকায় তিনটি মালো পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের মালো পাড়ায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছার নগর শ্রীরামপুর মৌজার ৩৪ খতিয়ানের ৩৫নং দাগে ৩৬ শতক জমিতে দেবব্রত বিশ্বাস, রবীন্দ্র নাথ বিশ্বাস, শম্ভু বিশ্বাস ও তাদের কাকা পরিমল বিশ্বাসের পরিবার দীর্ঘদিন বসবাস করে আসছে। তবে পরিমল বিশ্বাসের সাথে উক্ত জমি নিয়ে তার ভাইপো রবীন্দ্র, দেবব্রত ও শম্ভু বিশ্বাসের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial