পিরোজপুরে রমজান মাসে বিনামূল্যে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী। প্রতিদিন পিরোজপুর শহরের সোনালী ব্যাংকের সামনে ইফতারের আগমুহুর্তে পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা রোজাদার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে এ ইফতার সামগ্রী বিতরণ করে চলছেন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ-কোঅর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান জানান, পিরোজপুর ইয়ূথ সোসাইটি সব সময় ভালো কিছুর জন্য নতুন কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা শুরু করেছে। আশা করছি আল্লাহ পাকের রহমতে এবং সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে পারবো।
Please follow and like us:
« নাজিরপুরে তথ্য অফিসের আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটের অসহায় আল্লাদির দায়িত্ব নিলেন ইউএনও »
