নাজিরপুরে তথ্য অফিসের আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ’ বিষয়ক প্যাকেজ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিগত ১০ বছরের সরকারের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।
