Thursday, May 9th, 2019
পিরোজপুরে রমজান মাসে বিনামূল্যে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী। প্রতিদিন পিরোজপুর শহরের সোনালী ব্যাংকের সামনে ইফতারের আগমুহুর্তে পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা রোজাদার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে এ ইফতার সামগ্রী বিতরণ করে চলছেন। পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ-কোঅর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান জানান, পিরোজপুর ইয়ূথ সোসাইটি সব সময় ভালো কিছুর জন্য নতুন কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা শুরু করেছে। আশা করছি আল্লাহ পাকের রহমতে এবং সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে পারবো।
নাজিরপুরে তথ্য অফিসের আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ’ বিষয়ক প্যাকেজ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিগত ১০ বছরের সরকারের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে জিহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জিয়াদ উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের জুয়েল কাজীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে জিহাদ বাড়ি থেকে বের হয়ে ডোবায় অসাবধানতাবশত পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী আ’লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মানববন্ধন
ইন্দুরকানীতে দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছে নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্টিত মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতা-কর্মী ও ভুক্তভোগীরা অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
শরণখোলায় গৃহবধু খুন ॥ দু’সন্তানকে নিয়ে স্বামী উধাও
বাগেরহাটের শরণখোলায় লাকি (২৮) নামে এক গৃহবধু খুন হয়েছে। ঘটনার পরপরই লাকির স্বামী নুরুল আমিন দু’সন্তানকে নিয়ে উধাও হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পৌনে ৪টার দিকে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আ. হক চৌকিদারের ছেলে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মোবাইল ফোনে জানায়, স্ত্রী লাকি গুরুতর অসুস্থ্য। এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুরুল আমিন তার দু’সন্তানকেবিস্তারিত পড়ুন
