প্রধান সূচি

ইন্দুরকানী আ’লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মানববন্ধন

ইন্দুরকানীতে দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছে নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্টিত মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতা-কর্মী ও ভুক্তভোগীরা অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক মাতুব্বর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার প্রমুখ।

এসময় বক্তারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, বিভিন্ন ব্যক্তিকে চাকুরী দেবার কথা বলে টাকা আত্মসাৎ, প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান ক্ষতিগ্রস্থদের না দিয়ে নিজের আত্মীয়-স্বজনকে দেওয়া, ভিজিডির কার্ড দেয়ার নামে উৎকোচ গ্রহন, টিআর, কাবিখা লুটপাটসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তার পদ থেকে বহিস্কার করা না হলে ইন্দুরকানী আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করবেন। এছাড়া দলীয় কোন্দলের কারণে নেতা-কর্মীদের হয়রানি এবং উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নিয়ে নিজ দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. হাকিম, যুগ্ম আহ্বায়ক আ. রশিদ, পারভেজ হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তি, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল সিকদার, ছাত্রলীগ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাকিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে, মানববন্ধনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান বলেন, চাঁদাবাজীর মামলা থেকে রক্ষা পেতে ও সামনে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মানববন্ধন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial