প্রধান সূচি

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি

সুপার সাইক্লোন ‘ফণি’ মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে জেলা প্রশাসকের অফিস ও বাসভবনে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দু’দফা জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্বে সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আলোচনা শেষে প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট জরুরী সভা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্যদের প্রস্তুত রাখাসহ দুর্যোগ মোকাবেলায় প্রয়োজণীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার দুপুর থেকে পিরোজপুর পৌর এলাকাসহ উপজেলা পর্যায়ে মাইকিং করে ঘুর্ণিঝড়ের বিপদ সংকেত প্রচার করা হচ্ছে। নদী তীরবর্তী ও নি¤œাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। জেলার সাইক্লোন শেল্টারসমুহ প্রস্তুত, উপজেলা পর্যায়ে মাইক যোগে বিপদ সংকেত প্রচার, রেডক্রিসেন্ট-সিপিপি স্বেচ্ছাসেবকদের সক্রিয়করণ, জেলা ও উপজেলা পর্যায় নিয়ন্ত্রন কক্ষ খোলা, পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুদ রাখা, ফিসিং ট্রলার ও জেলেদের উপকূলবর্তী নিরাপদ স্থানে রাখা, মেডিকেল টিম প্রস্তুত।

এ সময় সিভিল সার্জন, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, গত বুধবার জেলার সকল উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে অনুরূপ প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকসহ পিরোজপুর জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, পিরোজপুর জেলায় ২২২টি সাইক্লোন শেল্টার, ৬৫টি মেডিকেল টিম, মঠবাড়িয়া উপজেলায় ১২৭৫ জন রেডক্রিসেন্ট-সিপিপি স্বেচ্ছাসেবকসহ আনসার ভিডিপি, এনজিও স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেডক্রিসেন্ট সদস্য রয়েছে। এসব অবকাঠামো ও জনবল দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial