প্রধান সূচি

Thursday, May 2nd, 2019

 

ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘ফণি’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘ফণী’। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঝড়টি বাংলাদেশে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, গত ১০ বছরের মধ্যে শক্তিশালী ঝড় হবে এই ফণী। বর্তমানে এর গতিবেগ ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। তবে ভারতের ওপর দিয়ে আসার কারণে ও নিজেদের প্রস্তুতি থাকায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি কম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় ‘ফণি’ আঘাত হানার আশঙ্কায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের জরুরি বার্তায় এই সংকেত দেখানোরবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি

সুপার সাইক্লোন ‘ফণি’ মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে জেলা প্রশাসকের অফিস ও বাসভবনে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দু’দফা জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্বে সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আলোচনা শেষে প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট জরুরী সভা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পর্যাপ্ত সাইক্লোন সেল্টার নেই ॥ ঘূর্ণিঝড় ফণির ঝুঁকিতে এলাকাবাসী

ইন্দুরকানীতে কঁচা ও বলেশ^র নদী উপকূলবর্তী এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেল্টার না থাকায় উপকুলীয় বাসিন্দারা সাইক্লোন ফণির আতংকে রয়েছেন। উপজেলা জুড়ে চলছে ঘূর্নিঝড়ের সতর্ক বার্তার প্রচার। এ উপজেলায়  ১৮টি  প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টার থাকলেও অধিকাংশই নদী তীরবর্তী এলাকার বাইরে। ফলে উপকূলবর্তী বাসিন্দারা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।  নদী থেকে সাইক্লোন সেন্টারগুলো দূরে হলেও উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে দূর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভা করে মাইকিং করে চর ও নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থান সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়ার প্রস্তুতি হিবেবে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার ও শনিবার এ উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটিবিস্তারিত পড়ুন


নাজিরপুরে চাকুরির প্রলোভনে অর্থ নেয়ার অভিযোগ এনজিও’র বিরুদ্ধে

জেলার নাজিরপুরে রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও মোটা অংকের বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ জন বেকার যুবক-যুবতির কাছ থেকে বিপুল পরিমান অর্থ জামানত নেয়ার অভিযোগ উঠেছে। একইভাবে ওই প্রতিষ্ঠান জেলার অন্য উপজেলার সকল ইউনিয়ন থেকে জামানত সংগ্রহ করছে বলে জানা গেছে। জেলা বা উপজেলায় কোন প্রকার অফিস ছাড়াই রাজধানীর ১০৭ মতিঝিল বাণিজ্যিক এলাকার খান ম্যানশনের ৯ম তলায় প্রধান কার্যালয় জানিয়ে উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত নিত্যনন্দ হালদারের ছেলে জ্যোতিষ চন্দ্র হালদার নিজেকে ওই প্রতিষ্ঠানের জেলা ব্যবস্থাপক পরিচয় দিয়ে এ প্রতারণা শুরু করেছে। বুধবার দুপুরে নাজিরপুরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা

স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক এ.কে.এম তারিকুল আলম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাছান। মতবিনিময় সভায় তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হয়। সভার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।


নাজিরপুরে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তথ্য কমিশনের প্রতিনিধি সাবেক অতিরিক্ত সচিব মো. মুহিদুল হোসেইন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায়

শরণখোলায় ৮৫ সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তুত

ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেত জারী করায় সিডর বির্ধ্বস্ত শরণখোলার মানুষের মাঝে ব্যাপক আতংক দেখা দিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপজেলার ৮৫ সাইক্লোন শেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন সমূহ। উপজেলা প্রশাসন ও সিসিপি’র পক্ষ থেকে খোলা হয়েছে পৃথক দু’টি কন্ট্রোল রুম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পুলিশ, সিপিপি’র পক্ষ থেকে মাইকিং করে দূরবর্তী মানুষ ও প্রতিবন্দী, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরীবিস্তারিত পড়ুন


অবসরের ৪০ বছর পর প্রধান শিক্ষককে সংবর্ধণা

ইন্দুরকানীতে অবসরের ৪০ বছর পর প্রধান শিক্ষক সাইদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন ছাত্ররা। বৃহস্পতিবার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবিএম সাইদুর রহমানকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রাক্তন ছাত্ররা তাকে ফুলেল শুভেচ্ছা দেন এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক শিক্ষা কর্মকর্তা আ. মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সাবেক অতিরিক্ত সচিব এমএ মান্নান হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আ. রশিদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার আ. কুদ্দুস, হাইকোর্টের আইনজীবি ওসমান গনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ফণি মোকাবেলায় ২৩৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত : কর্মকতা-কর্মচারীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বাগেরহাটের ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় করা জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন,বিস্তারিত পড়ুন


বাংলাদেশ শিক্ষক সমিতি কাউখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  কাউখালী এস.বি সরকারী বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সম্মেলন উদ্বোধন করেন। সংগঠনের উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র হালদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial