প্রধান সূচি

বাগেরহাটে ফণি মোকাবেলায় ২৩৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত : কর্মকতা-কর্মচারীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বাগেরহাটের ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় করা জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদরসহ ৯টি উপজেলায় একটি করে কন্টোল রুম খোলা এবং ১০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সকল সরকারী কর্মকতা-কর্মচারীদের ছুটি বাতিলসহ রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারী উন্নয়ন সংস্থার কয়েক শত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার দূরুল হুদা জানান, ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর জেটি ও আউটার এ্যাংকরেজে অবস্থানরত জাহাজগুলো নিরাপদে রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং  করমজল ও হারবাড়ীয়া পর্যটন কেন্দ্রের পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial