ইন্দুরকানীতে পর্যাপ্ত সাইক্লোন সেল্টার নেই ॥ ঘূর্ণিঝড় ফণির ঝুঁকিতে এলাকাবাসী
ইন্দুরকানীতে কঁচা ও বলেশ^র নদী উপকূলবর্তী এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেল্টার না থাকায় উপকুলীয় বাসিন্দারা সাইক্লোন ফণির আতংকে রয়েছেন। উপজেলা জুড়ে চলছে ঘূর্নিঝড়ের সতর্ক বার্তার প্রচার। এ উপজেলায় ১৮টি প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টার থাকলেও অধিকাংশই নদী তীরবর্তী এলাকার বাইরে। ফলে উপকূলবর্তী বাসিন্দারা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। নদী থেকে সাইক্লোন সেন্টারগুলো দূরে হলেও উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে দূর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভা করে মাইকিং করে চর ও নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থান সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়ার প্রস্তুতি হিবেবে সতর্ক থাকতে বলা হয়েছে।
শুক্রবার ও শনিবার এ উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে উপজেলা প্রশাসন। দূর্যোগ মোকাবেলায় উপজেলায় সার্বক্ষনিক কন্টোলরুম খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন সাইক্লোন ফণি মোকাবেলায় আমরা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে মাইকিংসহ সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান জানান, দূর্যোগ মোকাবেলায় আমরা উপজেলায় কন্টোলরুম খোলা রেখেছি এবং সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। সচেতনতামূলক মাইকিংয়ে ঘূর্নিঝড়ের প্রস্তুতির প্রচার করানো হচ্ছে।
