Sunday, April 28th, 2019
অপরাধী কোন দলের নয়, তার পরিচয় সে অপরাধী …. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, অপরাধী কোন দলের নয়, তার পরিচয় সে অপরাধী। তাই সে যেই হোক না কেন, তাকে সাজা ভোগ করতে হবে। কেননা আইনের উর্ধ্বে কেউ নয়। আইন সরকারী দল ও বিরোধী দল দেখে না। আইনের চোখে ধনী-গরীব সবাই সমান। বর্তমান সরকার এই আইনের স্বতন্ত্র সক্ষমতা প্রদানের জন্য বিচার বিভাগকে অন্যান্য বিভাগের কাছ থেকে পৃথকীকরণ করেছে। বিচার বিভাগ এখন স্বাধীন। আর সবার জন্য বিচার সুনিশ্চিত করতে অসহায় মানুষের জন্য বর্তমান সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহয়তা প্রদান করছে। এসব কিছু সম্ভব হয়েছে জাতিরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে সংবর্ধনা
জেলার নাজিরপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রাজলক্ষ্মী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শ ম রেজাউল করিমকে এ সংবর্ধনা দিয়েছে রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন। রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুকুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের নব নির্বাচিতবিস্তারিত পড়ুন
বৃদ্ধি পাচ্ছে নারী ও শিশু রোগীর সংখ্যা
স্বরূপকাঠীতে ডায়রিয়ার প্রকোপ
স্বরূপকাঠিতে গ্রীষ্মের তাপদাহে জন জীবনে ত্রাহি অবস্থায় বেড়েই চলছে ডায়রিয়ার প্রার্দুভাব। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীদের সংখ্যা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে বসে রোগীরা চিকিৎসা নিচ্ছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৪০০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই রয়েছে নারী ও শিশুর সংখ্যা। হাসপাতালের ডাক্তাররা মনে করছেন মাছ ও মুরগীর পোল্ট্রি ফিডের কারণে মানবদেহে ডায়রিয়া বেশি ছড়িয়ে পড়ছে। হাসপাতালে এভাবে ডায়রিয়া রোগীদের চাপ অব্যহত থাকলে শ্রীগই পৃথক মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেওয়া প্রয়োজন হতে পারে বলে মনে করছেনবিস্তারিত পড়ুন
কাউখালীতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বাষির্কী পলিত
“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার কাউখালীতে পালিত হয়েছে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছিদ্দিুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া প্রতিনিধি
মঠবাড়িয়ায় র্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৪৫) নামের উগ্রপন্থী জঙ্গী গোষ্ঠির সক্রিয় এ সদস্যকে আটক করেছে। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল শনিবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাপলোজা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বরিশাল র্যাব-৮ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতারকৃত আবুল কালাম নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠির সাথে সম্পৃক্ত বলে র্যাব জানিয়েছেন। সে পার্শ¦বর্তী বরগুনার জেলা সদর ইউনিয়নের বড় গৌরীচন্না গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বসের ছেলে। তাকে বরিশাল র্যাব কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’রবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার ॥ অপহরণকারী আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত এক ছাত্রীকে ৩৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঠবাড়িয়া থানার এস আই মো. বশির আহমেদ ঢাকার দারুস সালম থানা পুলিশের সহায়তায় শনিবার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী বেল্লালকে আটক করে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের বেল্লাল হোসেন কিশোর নামের এক যুবক বড় মাছুয়া হাই ইনস্টিটিউট থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের বনানী মজুমদার (১৬) নামে এক ছাত্রীর সাথে নাম পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০ মার্চ ওই ছাত্রী বাড়ি থেকে মামা বাড়ি যাওয়ার পথে বেল্লালবিস্তারিত পড়ুন
অবরোধ তুলে নেয়ার দাবীতে মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ
ইলিশ মৌসুমে অবরোধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণাঞ্চল। জেলেদের উপর আরোপিত ৬৫ দিনের অবরোধ তুলে নেয়ার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে-ট্রলার মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তুষখালী মৎস্যজীবী সমিতির ব্যানারে মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড সড়কে প্রায় কয়েক’শ জেলে ও ট্রলার মালিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশে নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ। এ সময় বক্তারা জানান, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এসময় ৬৫বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে ইন্দুরকানীতে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে গৃহবধুর শ^শুর বাড়ীর লোকজন এটাকে বিষপানে আত্মহত্যা বলে কাউকে না জানিয়ে গোপনে সৎকারের চেষ্টা করেছিল। পরে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে শনিবার রাতে লাশটি উদ্ধার করে একটি ইউডি মামলা করেছে এবং রবিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চরণী পত্তাশী গ্রামের দ্বিপক মন্ডলের স্ত্রী সঞ্জিতা মন্ডল (২৬) বাপের বাড়ী থেকে শ্বশুর বাড়ীতে আসে। পরে শাশুরী সাথে কথার কাটাকাটি হলে একপর্যায় সে ঝগড়া করে তার স্বামীর ঘরে যায়। বিকেলে ওই ঘরে তার লাশ দেখে বিষবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত
“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিকে বাচায় প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে জেলা জজ আদালতের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালতের সামনে এসে শেষ হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু,বিস্তারিত পড়ুন
