ইন্দুরকানীতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে ইন্দুরকানীতে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে গৃহবধুর শ^শুর বাড়ীর লোকজন এটাকে বিষপানে আত্মহত্যা বলে কাউকে না জানিয়ে গোপনে সৎকারের চেষ্টা করেছিল। পরে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে শনিবার রাতে লাশটি উদ্ধার করে একটি ইউডি মামলা করেছে এবং রবিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চরণী পত্তাশী গ্রামের দ্বিপক মন্ডলের স্ত্রী সঞ্জিতা মন্ডল (২৬) বাপের বাড়ী থেকে শ্বশুর বাড়ীতে আসে। পরে শাশুরী সাথে কথার কাটাকাটি হলে একপর্যায় সে ঝগড়া করে তার স্বামীর ঘরে যায়। বিকেলে ওই ঘরে তার লাশ দেখে বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। গৃহবধু ওই ঘরে একা থাকত তার স্বামী চট্রগ্রামে থাকে।
খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে শনিবার রাতে থানায় নিয়ে আসে। গৃহবধুর ভাই সঞ্জয় জানান, আমার বোন তার শাশুরীর নির্যাতনের কারণেই মারা গেছে। অপরদিকে, গৃহবধুর শ^শুর নিতাই মন্ডল জানান, আমার পুত্রবধুর সাথে কোন ঝগড়া হয়নি, সে অভিমান করে বিষ খেয়ে মারা গেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে বিষ খাওয়ার কথা বললেও পোষ্টমর্টেম রিপোর্টের উপর নির্ভর করবে এটা হত্যা না আত্মহত্যা।
