ইন্দুরকানীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত
“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিকে বাচায় প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহমেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, শিক্ষা অফিসার পূরবী রানী দাস, পরিবার পরিকল্পনা বকর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ।
