অবরোধ তুলে নেয়ার দাবীতে মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ
ইলিশ মৌসুমে অবরোধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণাঞ্চল। জেলেদের উপর আরোপিত ৬৫ দিনের অবরোধ তুলে নেয়ার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে-ট্রলার মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
তুষখালী মৎস্যজীবী সমিতির ব্যানারে মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড সড়কে প্রায় কয়েক’শ জেলে ও ট্রলার মালিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশে নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।
এ সময় বক্তারা জানান, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এসময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপকূলীয় এলাকার ট্রলার মালিক ও জেলে সম্প্রদায় ভীষণ ক্ষতির সম্মুখীন হবে এবং জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে গৃহবধুকে হত্যার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার ॥ অপহরণকারী আটক »
