প্রধান সূচি

Sunday, April 28th, 2019

 

পিরোজপুরে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে অফিস মিলনায়তনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সিভির সার্জন ডা. মো. ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাম কৃষ্ণ দাস, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, পুষ্টি বিষয়ক (এমএসএন প্রকল্প) প্রতিনিধি অনিছুর রহমান প্রমূখ।


নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুর সদর এবং স্বরূপকাঠী উপজেলার স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের “নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সু-শাসন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ এপ্রিল পিরোজপুর সিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এবং ২৪ ও ২৫ এপ্রিল স্বরূপকাঠী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বাবু। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এর অর্থায়নে হেলভেটাস সুইস ইন্টারকোপারেশন বাংলাদেশ এর সহায়তায় স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে অপরাজিতা ফেইজ-৩ প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় রবিবার দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পিরোজপুর সদর হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের জন্য তথ্য ও অনুসন্ধান কেন্দ্র কার্যকরীকরণ, ওয়েবসাইটে তথ্য হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান রেজিষ্টার বিষয়, অভিযোগ নিরসন কমিটি ও নির্দেশনা সংক্রান্ত, ডাক্তারদের শুন্যপদ পূরণ, অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে তা প্রকাশ করা, নারীসেবা বিষয়ক আলাদা তথ্যবোর্ড স্থাপন ওবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদ্রাসার সুপার মহসিনের অনিয়মের শেষ নেই

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের জামেয়া ফাতিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মহসিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসায় গিয়ে দেখা যায় তার ব্যাপক অনিয়ম। একই দিনে তিনজন শিক্ষক অনুপস্থিত রয়েছে। এর মধ্যে সুপার মাওলানা মহসিন, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ভুইয়া, আঞ্জামান আরা। এরা ছুটি না নিয়েই ছুটি ভোগ করছে বলে জানা যায়। ছুটির বিষয় জানতে চাইলে সহ-সুপার জানান, তারা মৌখিক ভাবে ছুটি নিয়েছে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সুপার সরকারি কোন নিয়ম না মেনেই চলছে তার কর্মকান্ড। এমনকি তিনি জাতীয় সঙ্গীত পরিবেশন করেন না বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে সুপারের কাছেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে ॥ আবহাওয়া নিয়ে শঙ্কিত কৃষক

পাইকগাছায় বোরোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ছোয়া লেগেছে। তবে মনে ভয়! আবহাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেনী রোখ রাঙ্গাচ্ছে। কাঙ্খিত ফসল ঘরে তুলতে কৃষকরা দিনরাত ব্যস্ত সময় পার করছে। উপজেলায় বোরা আবাদ দেরিতে শুরু হওয়ায় ধান পাকতে দেরি হয়েছে। ক্ষেতে বোরা ধান পাকা শুরু হয়েছে। তাতেই কৃষকের দুঃচিন্তা বাড়ছে। সময়মত ধান কেটে ঘরে তুলতে পারবে কিনা। বৈরী হাওয়া আর ঝড়-বৃষ্টি একেরপর এক লেগে আছে। ধান কাচা থাকতে ঝড় বৃষ্টি হওয়ায় ধান গাছ পড়ে যাওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে। পাকা ধানে ঝড় বৃষ্টি আঘাত হানলে কৃষকের বুক খালি হয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial