প্রধান সূচি

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুর সদর এবং স্বরূপকাঠী উপজেলার স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের “নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সু-শাসন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ এপ্রিল পিরোজপুর সিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এবং ২৪ ও ২৫ এপ্রিল স্বরূপকাঠী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বাবু।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এর অর্থায়নে হেলভেটাস সুইস ইন্টারকোপারেশন বাংলাদেশ এর সহায়তায় স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে অপরাজিতা ফেইজ-৩ প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দুটি উপজেলার নির্বাচিত নারী ইউপি সদস্য, নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, দৈহারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

প্রশিক্ষণে প্রকল্পের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়নের কৌশল, অপরাজিতাদের দায়িত্ব, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, স্থানীয় শাসন ব্যবস্থায় নারীর অবস্থা এবং অবস্থান, ইউনিয়ন পরিষদের কার্যাবলী এবং কমিটিগুলো সম্পর্কে ধারণা প্রদান, সুশাসন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অর্জনের কৌশল এবং নারীর ক্ষমতায়নে চ্যালেঞ্জ বা বাধাসমূহ সম্পর্কে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা প্রকল্প সমন্বয়কারী জীবন কৃষ্ণ সাওজাল শিবু, ক্যাপাসিটি বিল্ডিং কো-অডিনেটর ইমাম হোসেন এবং মো. খলিলুর রহমান সহ-সহায়কের দায়িত্ব পালন করেন, জেলা প্রকল্প অফিসার মো. শফিকুল আজম, উপজেলা কো-অর্ডিনেটর সাহিদা বানু সোনিয়া, ইসরাত জাহান মমতাজ।
প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিডিআই নেটওয়ার্কের সভাপতি জিয়াউল আহসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial