প্রধান সূচি

কাউখালীতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বাষির্কী পলিত

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার কাউখালীতে পালিত হয়েছে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছিদ্দিুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial