Tuesday, April 23rd, 2019
পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
পিরোজপুরে হঠাৎ করে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড গরমে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে নানা বয়সের শিশু ও নারী-পুরুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ফলে জেলা হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। আর ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে। হাসপাতালের মেঝে এবং ওয়ার্ডের বাইরে হাসপাতালের আবাসিক ভবনে রাখা হচ্ছে অতিরিক্ত ডায়রিয়া রোগীদের। সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম জানান, চলতি এপ্রিল মাসে পিরোজপুর জেলায় ডায়রিয়া আক্রান্ত ১ হাজার ৬৬৮ জন রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার এক দিনেই জেলায় ৯৭ জন ডায়রিয়ায়বিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে নাজিরপুরে দোয়া মাহফিল
গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র পিতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের মৃত্যুতে পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রীর মেঝো ভাই আলহাজ শেখ মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, নাজিরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম খান, জেলা শিক্ষক সমিতি সভাপতি সুখরঞ্জন বেপারী, নাজিরপুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার, মনিরুজ্জামান, ডা. প্রিয়ঙ্কা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা. সানাউল মোর্শেদ, সাংবাদিক মজিবর রহমান, ইশরাত জাহান মমতাজ প্রমুখ। জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গূরুত্ববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জেলেদের মানববন্ধন
জেলেদের উপর নতুন করে আরোপিত ৬৫ দিন (৩ জৈষ্ঠ থেকে ১০ শ্রাবান পর্যন্ত) ইলিশ মাছ ধরার অবরোধ তুলে নেয়ার দাবীতে মঠবাড়িয়ায় জেলে ও ট্রলার মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে মঠবাড়িয়ার তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির উদ্যোগে তুষখালী মাছ বাজার সম্মুখ সড়কে প্রায় পাঁচ শতাধিক জেলে ও ট্রলার মালিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, বরগুনা জেলা ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি জহিরুল হক চিনু, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।বিস্তারিত পড়ুন
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে জেলার কাউখালীতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আ. লতিফ খসরু, প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নুবিস্তারিত পড়ুন
নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবীতে কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কাউখালী শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় কাউখালী উপজেলা পরিষদের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠন, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কমরেড নিমাই মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দে, কমরেড কৃষ্ণ লাল গুহ, অধ্যক্ষ অলোক কর্মকার, মাহাফুজা মিলি প্রমুখ। বক্তারা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তারবিস্তারিত পড়ুন
কাউখালীতে সার ও বীজ বিতরণ
কাউখালী উপজেলায় ৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ এর ২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষে হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহম্মেদ খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, খাদ্যের পাশাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইজিবাইক ও মোটর ভ্যানের সাদা আলোর লাইট অপসারণের দাবী
পাইকগাছায় ইজিবাইক ও মোটর ভ্যানে ব্যাপক হারে সাদা আলোর লাইট ব্যবহার করার কারণে রাতের বেলায় ছোট যানের চালক ও পথচারীদের রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে। রাতের বেলায় এ সাদা আলোর লাইট চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদা আলোর সামনে পথচারীরা সামনের কিছু দেখতে পারে না। এর ফলে টুকিটাকি দুর্ঘটনা ঘটেই চলেছে। পাইকগাছার প্রদান সড়কের পাইকগাছা-কপিলমুনি রুটসহ উপজেলার অভ্যান্তরীন বিভিন্ন রুটে এ সকল ইজিবাইক ও মোটর ভ্যান চলাচল করছে। এ সকল ইজিবাইক ও ভ্যানে একের অধিক যেমন, ৪ থেকে ৬টি সাদা আলোর লাইট ব্যবহার করতে দেখা যাচ্ছে। আর এর ফলে রাতের বেলায় এসব যানবাহনেবিস্তারিত পড়ুন
স্বাধীনতার ৪৮ বছরেও শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পায়নি
… চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৪৮ বছরেও দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। যাদের রক্ত জল করা ঘামে অর্জিত হয় রাষ্ট্রের আয়ের বড় অংশ অথচ তারাই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যখন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন তখন সরকার-মালিক এক হয়ে শ্রমিকদের দমানোর চেষ্টা করে থাকে। এ দেশে খুনীদের বিরুদ্ধে মামলা করে বাদীকে বিচারের জন্য ধর্ণা দিতে হয় আর খুনী মামলার আসামীরা ধরাছোয়ার বাইরে থেকে বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। অপরাধীদেরকে ধরা ছোয়ার বাইরে পৃষ্টপোষকতা দিয়ে বিচারবিস্তারিত পড়ুন
