প্রধান সূচি

Tuesday, April 23rd, 2019

 

ভান্ডারিয়ায় ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভান্ডারিয়ায় মঙ্গলবার দুপুরে বাজারের ফুটপাতে অবৈধ ভাসমান দোকানসহ স্থায়ী বিভিন্ন ধরনের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের ৪১ ধারা ও পৌর আইনে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এসময় তার কাজে সহায়তা করেন অনিল সাহা, গাজী জিয়াউল হক ও ভান্ডারিয়া থানা পুলিশ।


বাগেরহাটে মশার উপদ্রব্যের কারণ ও প্রতিকার শীর্ষক গোলটেবিল বৈঠক

বাগেরহাট পৌরসভায় মশার উপদ্রবের কারণ চিহ্নিতকরণ ও প্রতিকারে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসি টিম এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে। গোল টেবিল বৈঠকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ও সুশীল সমাজের প্রতিনিধিরা মশার উপদ্রবের কারণ চিহ্নিতকরণ ও প্রতিকারে করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসি টিম সম্প্রতি বাগেরহাট পৌরসভার নাগরিকদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তাহলো মশার উপদ্রব। পৌর কর্তৃপক্ষকে ড্রেনের পানিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, ডা. প্রদিপ কুমার বকসি প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ, নাসিং ইনস্টিটিউট, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলসহবিস্তারিত পড়ুন


বাগেরহাট আদালত অঙ্গনে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বাগেরহাটে আদালত অঙ্গনে ঘুষ, দুর্নীতি আইনজীবীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, সহ-সভাপতি এডভোকেট নুর মোহাম্মাদ, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সিনিয়র আইনজীবী মোজাফফর আহমেদ, ফকির মুনছুর আলী, ফরিদ উদ্দিন আহমেদ, শাহ-ই- আলম বাচ্চু, সিদ্দিকুর রহমান, মোল্লা ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, কতিপয় বিজ্ঞ বিচারক আইনজীবীদের সাথে অশোভন ও সম্মানহানীকর আচারণ, বিচারক সুলভ আচরণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial