প্রধান সূচি

পাইকগাছায় ইজিবাইক ও মোটর ভ্যানের সাদা আলোর লাইট অপসারণের দাবী

পাইকগাছায় ইজিবাইক ও মোটর ভ্যানে ব্যাপক হারে সাদা আলোর লাইট ব্যবহার করার কারণে রাতের বেলায় ছোট যানের চালক ও পথচারীদের রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে। রাতের বেলায় এ সাদা আলোর লাইট চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদা আলোর সামনে পথচারীরা সামনের কিছু দেখতে পারে না। এর ফলে টুকিটাকি দুর্ঘটনা ঘটেই চলেছে। পাইকগাছার প্রদান সড়কের পাইকগাছা-কপিলমুনি রুটসহ উপজেলার অভ্যান্তরীন বিভিন্ন রুটে এ সকল ইজিবাইক ও মোটর ভ্যান চলাচল করছে। এ সকল ইজিবাইক ও ভ্যানে একের অধিক যেমন, ৪ থেকে ৬টি সাদা আলোর লাইট ব্যবহার করতে দেখা যাচ্ছে। আর এর ফলে রাতের বেলায় এসব যানবাহনে ব্যবহৃত সাদা আলোর সামনে ছোট যানের চালক ও পথচারীরা অসহায় হয়ে পড়েছে। তাছাড়া কিছু কিছু মোটর সাইকেলও সাদা আলোর লাইট ব্যবহার করতে দেখা যাচ্ছে। এর ফলে রাস্তায় চলাচলের শৃংখলা ব্যাহত হচ্ছে। রাস্তার শৃংখলা সুরক্ষায় এ সকল গাড়িতে ব্যবহৃত সাদা আলোর লাইট অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial